এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তুহিন নামের এক কিশোরের বাসা থেকে নিহত অপ্রতিমের খোয়া যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে।
এদিকে ছেলের কক্ষ থেকে মোবাইল উদ্ধারের বিষয়টি স্বীকার করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন অভিযুক্ত তুহিনের মা। অপ্রতিমের পরিবারের শোকে সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, “আমিও এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানের জন্য আমার যেমন কষ্ট হচ্ছে, ওনারও (নিহত অপ্রতিমের মা) তেমনই কষ্ট হচ্ছে। কিন্তু ওনার সন্তান তো চলে গেছে, সে তো আর ফিরে আসবে না। আমি একজন মা, আমার কী কওনের আছে?”
তুহিনের পড়াশোনা ও অতীত সম্পর্কে তার মা জানান, স্কুলে একবার ঝগড়া-বিবাদের ঘটনার পর সে আর পড়াশোনা চালিয়ে যায়নি। সে বলেছিল, আর পরীক্ষা দেবে না, বাবার ব্যবসাই দেখবে।
ছেলের হেফাজত থেকে অপ্রতিমের ফোন উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “ফোনটি আমার সামনে থেকেই উদ্ধার করা হয়েছে। যেহেতু ছেলের ঘর থেকে পাওয়া গেছে, তার মানে এটা তো আমার ছেলেই এনেছে। ওর সঙ্গে আরও দুজন ছিল, তারা জড়িত থাকলেও ফোন তো পাওয়া গেছে আমার ছেলের কাছ থেকেই। তাই সবাই তো আমার ছেলেকেই বেশি সন্দেহ করবে।”
ঘটনার পটভূমি:
নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি পাহাড়ি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
জুন ৩০, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।