এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-১)-২০২৬’ ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুর সদর উপজেলা বালিকা দল। এই অনন্য অর্জনে কিশোরী ফুটবলারদের অনুপ্রাণিত করতে তাদের হাতে উপহার হিসেবে ট্র্যাকস্যুট তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড়ের হাতে এ উপহার তুলে দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া।
উপহার প্রদানকালে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ইউএনও বলেন, “তোমাদের এই সাফল্য পুরো উপজেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনের বিকাশ ঘটাতে সাহায্য করে।” তিনি খেলোয়াড়দের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগামীতে আরও বড় পরিসরে উপজেলার মুখ উজ্জ্বল করার আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।
উপজেলা প্রশাসনের কাছ থেকে এমন স্বীকৃতি ও আন্তরিক উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে বালিকা ফুটবল দলের খেলোয়াড়রা। তারা জানায়, প্রশাসনের এই উদ্যোগ তাদের সামনের দিনগুলোতে আরও ভালো ফলাফল অর্জনে আত্মবিশ্বাস ও বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।