এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় হাত-পা কাটা ও রক্তাক্ত অবস্থায় পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নিহত পান্নু ফকির সালথা উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে সালথা থেকে বাড়ি ফিরছিলেন পান্নু ফকির। পথিমধ্যে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায় এবং নৃশংসভাবে হত্যা করে। ধারণা করা হচ্ছে, পাশের একটি পাটক্ষেতে তাঁকে হত্যা করার পর মরদেহটি যদুনন্দী মৌজার সড়কের ওপর ফেলে রেখে যায় ঘাতকেরা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সড়কের ওপর রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসীর ধারণা, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ। তিনি জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর হাত ও পা কাটা ছিল। ধারণা করা হচ্ছে, পাশের একটি পাটক্ষেতে হত্যার পর মরদেহটি রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে।"
তিনি আরও বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুতই এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
এদিকে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাদারীপুর | ১১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১১ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১১ আগস্ট, ২০২৬
বলিউড | ১১ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।