এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় এক নির্বাচনী উঠান বৈঠকে এক দরিদ্র নারীর ভালোবাসার উপহার পেয়ে আবেগে অঝরে কেঁদে ফেললেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু)। হাঁসের ডিম বিক্রি করে জমানো টাকা মাটির ব্যাংকে ভরে তিনি প্রার্থীর হাতে তুলে দেন—এই দৃশ্য মুহূর্তেই বৈঠকস্থলকে আবেগঘন করে তোলে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দিয়াকুলী গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় ভোটার হালিমা বেগম নামে এক নারী তাঁর হাতে একটি মাটির পাত্র তুলে দেন। তিনি জানান, হাঁসের ডিম বিক্রি করে এই টাকা জমিয়েছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, এই সঞ্চয় করা টাকা মায়েরে দেব, উনি নির্বাচন করবে।
একথা শুনেই শামা ওবায়েদ ওই নারীকে বুকে জড়িয়ে ধরেন। এ সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবাকে যে আপনারা এত ভালোবাসেন, এই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমি চির কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমি এখানে আপনাদের মেয়ে হয়ে, আপনাদের বোন হয়ে এসেছি। আজ আমার আব্বার মৃত্যুর ১৮ বছর পূর্ণ হলো। এই সময়টায় আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে, সুখে-দুঃখে অংশ নিতে। কতটুকু পেরেছি, আল্লাহ জানেন। তবে আমি কথা দিচ্ছি—আজীবন আপনাদের পাশে থাকব।
এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সামনে ১২ ফেব্রুয়ারির ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোট শুধু একজন প্রার্থী নয়, নগরকান্দা, ফরিদপুর ও বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনাদের প্রতিটি ভোট এই বোনকে কাজ করার সুযোগ করে দেবে। দয়া করে বঞ্চিত করবেন না। ১১ তারিখ থেকে ১২ তারিখ রাত পর্যন্ত রেজাল্ট শীট হাতে না পাওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে রক্ষকবচের মতো ধানের শীষের ভোট পাহারা দিতে হবে। প্রতিপক্ষকে কখনও ছোট করে দেখা যাবে না।’
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।