এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে সংগঠনটির উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক সোহেল ইসলাম। যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নিশাত, কাজী নিশাত, মোহাম্মদ সজীব সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
এ সময় তারা , দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানান।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।