এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আলোচনা সভা, দোয়া মাহফিল ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদের ৫২তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার ‘ইত্তেহাদুল ইসলাম বাংলাদেশ’-এর উদ্যোগে দৌলতবাড়ি দরবার শরিফের ঐতিহাসিক মিলাদ ময়দানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি (ব্লাড ক্যাম্পেইন), সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রি সুন্নতে খতনা এবং বিজয়নগর উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মুফতি মোস্তাকিম পাঠান মোজাহিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ দবির আহমেদ ভুঁইয়া, মুফতি কেফায়েতুল্লাহ মাহমুদী, দৌলতবাড়ি দরবার শরিফের মহাসচিব সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ জুম্মান, সাহেবজাদা সৈয়দ ইখতিয়ার উদ্দিন আহমেদ ও সাহেবজাদা সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ঘাটিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, উপাধ্যক্ষ মাওলানা রাফি উদ্দিন নাঈমী, মাওলানা শাহ আলম মোল্লা নাঈমী এবং দৌলতবাড়ি চিশতিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি সুফি আমির হোসাইন।
এ সময় দরবার শরিফের শুরা কমিটির সদস্য আব্দুল মান্নান মেম্বার, হাজী আব্দুল জাহের সরকার, যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসাইন, অর্থ সচিব মোঃ মোশাররফ হোসেন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন রুবেল, প্রকাশনা সম্পাদক মীর রিয়াজুল হাসান শাহীন, হাবিবউল্লাহ সরকার, আব্দুল লতিফ, আব্দুল হামিদ, শাহীন আলম ও সাদ্দাম হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।
ফেব্রু ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।