শিগগিরই মুসলিম শহরে পরিণত হবে প্যারিস’: ট্রাম্পের চরম সতর্কবার্তা

অনলাইন ডেস্কঃ
২০ অক্টোবর, ২০২৬ ২:০০ পিএম
শেয়ার করুন:
শিগগিরই মুসলিম শহরে পরিণত হবে প্যারিস’: ট্রাম্পের চরম সতর্কবার্তা

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, অভিবাসন এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না হলে ফ্রান্সের রাজধানী প্যারিস খুব শিগগিরই একটি ‘মুসলিম শহরে’ পরিণত হবে। একই সঙ্গে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ ইউরোপীয় নেতাদের সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার জোর আহ্বান জানিয়েছেন।

সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ফ্রান্সে সাম্প্রতিক সময়ে যা ঘটছে, তার মূল কারণ অনিয়ন্ত্রিত অভিবাসন। এর সঙ্গে স্কুল বা অন্য কোনো অভ্যন্তরীণ বিষয়ের সম্পর্ক নেই।” তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি ফরাসি প্রেসিডেন্ট মাখোঁকে দ্রুত সীমান্ত বন্ধ করার পরামর্শ দিয়েছেন।

ট্রাম্প আরও দাবি করেন, তিনি অনেক আগেই মাখোঁকে সতর্ক করে বলেছিলেন যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে নির্বিচারে প্রবেশের সুযোগ দিয়ে ফ্রান্স বড় ধরনের ভুল করছে। ট্রাম্পের ভাষায়, “মনে হচ্ছে পুরো বিশ্বই সেখানে চলে আসছিল।”

ইউরোপের সামগ্রিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ইউরোপ যদি এখনই নিজেদের সীমান্ত সিল না করে এবং অবৈধ অনুপ্রবেশকারী ও সহিংসতায় জড়িত অপরাধীদের বের করে না দেয়, তবে পুরো মহাদেশটিই চরম ধ্বংসের মুখে পড়বে।

উল্লেখ্য, সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সহিংস রূপ নেয়, যা দেশটির সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ সড়ক সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই কঠোর অভিবাসন নীতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন এবং নির্বাচনী প্রচারণাতেও সীমান্ত সুরক্ষাকে তাঁর অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।