এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে পদ্মা এবং আড়িয়াল খাঁ নদে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ যৌথ অভিযানে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সদরপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় সোমবার সকাল থেকেই আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালানো হয়। নদী থেকে আনুমানিক ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ৫ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
দিনব্যাপী অভিযান শেষে রাত ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মৎস্য সুরক্ষা আইনে আটক ৩ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের মজিবর শিকদারের ছেলে রুবেল হোসেন, চর নাসিরপুর ইউনিয়নের কাড়াল কান্দি গ্রামের দবির কাড়ালের ছেলে হিরণ কাড়াল এবং একই ইউনিয়নের হালিম হাওলাদার কান্দি গ্রামের কাশেম খলিফার ছেলে কুদ্দুস খলিফা।
অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও এর উৎপাদন বাড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রজনন নির্বিঘ্ন করতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
ডিসেম্বর ৬, ২০২৫
নভেম্বর ১২, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২০ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।