এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজের বিরুদ্ধে নাহিদ ইসলামের আনা ‘ফৌজদারি অপরাধ’-এর অভিযোগের কড়া জবাব দিয়ে তিনি দাবি করেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার নামে এরা আসলে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন ইশরাক হোসেন। এর আগে বিকেলে বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ তোলেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন এবং এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার ব্যবস্থা নেওয়া উচিত।
নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক হোসেন লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’
নতুন প্রজন্ম বা ‘জেন-জি’র উদ্দেশে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ এ সময় সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, মাদকের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে নেওয়া তার পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্ন তুলে সাবেক এই প্রতিমন্ত্রী লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইনপ্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’
নাহিদ ইসলামকে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইশরাক বলেন, ‘নাহিদকে বলব কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’
স্ট্যাটাসের শেষাংশে মাদক নির্মূলে নিয়মের বাইরে গিয়ে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার ও বিক্রেতারা অপেক্ষা কর।’
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২০ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।