এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদদের একটি প্রতিনিধিদল। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে এই প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার ও মাওলানা মীর ইদরিস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতিব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল এবং খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিশিষ্ট আলেম-ওলামাদের ওপর চলা নির্যাতন ও কারাগারে তাঁদের দুঃসহ বন্দিজীবনের স্মৃতি স্মরণ করেন। তিনি বলেন, “স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ দেশ গড়ার যে সুযোগ আমাদের দিয়েছেন, তা যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে পারি।” পাশাপাশি দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী দুঃশাসন ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তাঁরা সবসময় আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতেন। ইসলামের প্রতি গভীর মমতাবোধ থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রহিম’ এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, সাংবিধানিক পদে থাকায় তিনি বর্তমানে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। তবে ইসলামি মূল্যবোধ ও শরিয়াহর ওপর আঘাত আসে—এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে তিনি সতর্ক দৃষ্টি রাখবেন।
সাক্ষাতে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলো থেকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অনুদান আনার ক্ষেত্রে প্রতিনিধিদলটি আলেমদের আরবি ভাষায় পারদর্শিতা ও ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগানোর প্রস্তাব দেয়। রাষ্ট্রপতি এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দেন এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী দারুল উলুম মাদরাসা ও ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শনের আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদরাসাগুলো সফর এবং হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।
সেপ্টেম্বর ৯, ২০২৬
জুলাই ২৮, ২০২৬
ডিসেম্বর ১৭, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২০ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।