এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, "আমাদের সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পেছনে ফিরে না তাকিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আর দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সম্মেলনের আয়োজন করে।
দেশকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, "একটি দেশ মূলত একটি পরিবারের মতো। আর সেই পরিবারকে সচল ও সমৃদ্ধ রাখতে রাজস্ব বিভাগ অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা পালন করে।"
রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন দাবি ও প্রশাসনিক বিষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "অতীতে যা হয়ে গেছে, তা নিয়ে পড়ে না থেকে আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। আপনারা সরকারের কাছে যেসব বিষয় তুলে ধরেছেন, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।"
প্রশাসনে সততা ও দক্ষতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "যারা সৎ ও দক্ষ কর্মকর্তা, সরকার তাদের দেশসেবায় আরও বেশি কাজ করার সুযোগ দিতে চায়।"
সম্মেলনে রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।