এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার আকস্মিক মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপানে তানভীর (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তার একমাত্র বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। সোমবার বিকেলে তিনি জানতে পারেন তার প্রেমিকা স্ট্রোকজনিত কারণে হঠাৎ মারা গেছেন। প্রিয় মানুষের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন তানভীর। একপর্যায়ে তীব্র শোক সইতে না পেরে বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বোনের বাসার বাইরে গিয়ে বিষপান করেন।
বিষপানের পর তানভীর ঘরে ফিরেই তীব্র অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়া ছড়িয়ে পড়তে দেখে তার মা ছালেহা বেগম ও বোন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) মা ছালেহা বেগমকে সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে একটি অপমৃত্যুর লিখিত সংবাদ জানান।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর নিহতের ভাই থানায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আগস্ট ১০, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।