এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং পচা ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ‘রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দত্তেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগ্রহ করা ভালো ডিমের সঙ্গে পচা ডিম মিশিয়ে কেক তৈরি করছিল। এমনকি ভেঙে রাখা ডিমগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে নোংরা ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা দিয়ে ‘হানিকম্ব’ নামের বান তৈরি করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখানে থাকা বিপুল পরিমাণ পচা ডিম ও ভেজাল চিনির শিরা জব্দ করে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অধিদপ্তরের নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।