এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী জরুরি সেবা প্রাপ্তি এবং এর ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক একটি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক এ প্রকল্পের সমাপনী সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও এফআইভিডিবি (FIVDB)।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সিনিয়র ম্যানেজার সুশোভন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। কাপ্তাই উপজেলা প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের সামগ্রিক অর্জন ও কার্যক্রমের ওপর তথ্যচিত্র (প্রেজেন্টেশন) উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, তথ্য সহকারী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট মংবাথুই মারমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে যেসব উন্নয়ন কাজের জন্য অর্থ বরাদ্দ আসে, মাঠপর্যায়ে তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না—তা শতভাগ নিশ্চিত করতে হবে।”
পাহাড়ের বাস্তবতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবন বাঁচাতে তীব্র সুপেয় পানির সংকট নিরসনে জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।” এ সময় প্রকল্পের সুফল বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নের ফলে কাপ্তাই উপজেলার পিছিয়ে পড়া দুর্গম জনপদের সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী জরুরি সেবা গ্রহণের প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সমাপনী সভায় কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, কার্বারি, ইউপি সদস্য, সাংবাদিক এবং সহযোগী সংস্থাগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জুন ২৭, ২০২৫
আগস্ট ৩০, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।