এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চুয়াডাঙ্গা জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত কর্মকর্তা কানিজ ফাতেমা। তাকে পুলিশ সদরদপ্তর থেকে বদলি করে চুয়াডাঙ্গা জেলা পুলিশে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে পদায়নকৃত কর্মকর্তা কানিজ ফাতেমাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তাঁর নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গায় পদায়নের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর শাখায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের আরও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
আগস্ট ২৪, ২০২৬
অক্টোবর ১১, ২০২৬
নভেম্বর ১৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।