এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত নগর ভবন লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমাটি ভবনের সামনের সিঁড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ সময় সিঁড়িতে কিছুক্ষণ আগুন জ্বলার পর তা নিভে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, হামলাকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অক্টোবর ৩১, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
নভেম্বর ৪, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।