এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৫০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এসব ঘটনায় বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের পরিসংখ্যান:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন বিভাগ থেকে গ্রেপ্তারকৃতদের সংখ্যা—
মিরপুর বিভাগ: ১২৭ জন
মতিঝিল বিভাগ: ৭৫ জন
ওয়ারী বিভাগ: ৭২ জন
উত্তরা বিভাগ: ৭০ জন
তেজগাঁও বিভাগ: ৫৩ জন
গুলশান বিভাগ: ৪২ জন
রমনা বিভাগ: ৩৫ জন
লালবাগ বিভাগ: ২৩ জন
গোয়েন্দা বিভাগ (ডিবি): ৪ জন
অস্ত্র, মাদক ও আলামত উদ্ধার:
অভিযানকালে পুলিশ ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা এবং ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত হিসেবে ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানের সময় এক ভুক্তভোগীকেও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন থানা এলাকায় এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অক্টোবর ১১, ২০২৬
জুলাই ২৫, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।