এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—এই প্রত্যয় নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের জমজমাট ফাইনালে মোহাম্মদপুর ফুটবল একাদশকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে বোয়ালমারী ফুটবল একাদশ।
উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে পাকুড়িয়া ও শিয়ালদী গ্রামের যুবসমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মোহাম্মাদ শাহ আলম। ফাইনাল ম্যাচকে ঘিরে দুপুর থেকেই মাঠের চারপাশ ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো ম্যাচে তৈরি হয় বাড়তি উত্তেজনা। খেলোয়াড়দের নান্দনিক ক্রীড়াশৈলী আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে মাঠজুড়ে এক বর্ণিল আবহ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত আক্রমণের ধার ধরে রেখে ৪-১ গোলের দাপুটে জয়ে মাঠ ছাড়ে বোয়ালমারী একাদশ; অন্যদিকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় মোহাম্মদপুর ফুটবল একাদশকে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত রাখতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই দেয় না, বরং তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলে।” তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় খেলাধুলার ইতিবাচক পরিবেশ তৈরি করা গেলে তরুণরা বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে। একটি মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে ভবিষ্যতেও তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের মাজহারুল আনোয়ার, বিশিষ্ট সমাজসেবক ফরিদুল ইসলাম, সমাজসেবক ও বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম খান এবং ক্রীড়া সংগঠক আশিকুর রহমান প্রমুখ।
পুরো ম্যাচজুড়ে সাবলীল ও প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।
খেলা শেষে প্রধান অতিথি অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়া টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়দের বিশেষ স্মারক প্রদান করা হয়।
গ্রামীণ জনপদে এমন জমকালো ফুটবল টুর্নামেন্ট যুবসমাজকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতিতে সম্পৃক্ত করবে বলে প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
সেপ্টেম্বর ২৪, ২০২৫
জুন ২৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।