এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক জামায়াত ও এক বিএনপি কর্মীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে করে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম ও ওয়ার্ড যুবদলের কর্মী মো.সোহেল এর দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ওয়ার্ড বিএনপি'র সভাপতি আইউব আলী জানান, প্রতিরাতে নিয়মিত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাজার পাহারা দেয়। ওই রাতে বাজার পাহারা দেওয়াকে কেন্দ্র করে খিচুড়ির আয়োজন করা হয়। রাত ২টার সময় যখন সবাই খিচুড়ি খেতে বসে তখন সুযোগ বুঝে এই ঘটনা সংগঠিত হয়।
এ ঘটনায় নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খাঁন,সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. তরিকুল ইসলাম জানান,অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্হল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অক্টোবর ৩১, ২০২৬
ফেব্রু ১৩, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।