এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নাশকতা এবং দেশব্যাপী ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা এসে জনতা ব্যাংকের মোড়ে জড়ো হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন।
বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশে নতুন করে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চক্রান্ত রাজপথে থেকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নেতারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশব্যাপী ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান তারা।
কর্মসূচিতে জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।