এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফল আজ প্রকাশ করা হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার বিকেল ৩টায় সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল সার্ভারে এ ফল উন্মুক্ত করা হবে।
রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় সমন্বিত ওয়েবসাইটের মাধ্যমে সংশোধিত ফল জানতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসবে, তাদের আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়।
শিক্ষার্থীরা যেভাবে ফলাফল জানতে পারবেন
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মূলত তিনটি মাধ্যমে পরিবর্তিত ফলাফল দেখতে পারবেন:
১. ওয়েবসাইটের মাধ্যমে:
শিক্ষার্থীরা সমন্বিত ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে (eduboardresults.gov.bd বা rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম ও পরীক্ষার বছর নির্বাচন করে সাবমিট করলেই তাদের ফলাফল দেখতে পারবেন।
২. পিডিএফ তালিকা থেকে:
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘HSC Re-scrutiny Result’ শীর্ষক পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন। সেখানে রোল নম্বর দিয়ে সার্চ করলে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড এবং নতুন পরিবর্তিত গ্রেড দেখা যাবে।
৩. এসএমএসের মাধ্যমে:
আবেদনের সময় পরীক্ষার্থীরা যে সচল মোবাইল নম্বর দিয়েছিলেন, কেবল যাদের ফল পরিবর্তন হবে (অকৃতকার্য থেকে কৃতকার্য বা গ্রেড বৃদ্ধি), তাদের নম্বরে বোর্ড কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাঠিয়ে দেবে। যাদের ফল অপরিবর্তিত থাকবে, তাদের কোনো বার্তা পাঠানো হবে না।
এপ্রিল ৫, ২০২৪
মার্চ ২০, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।