এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষের উপস্থিতিতে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।
সড়কটির সম্মানসূচক নাম রাখা হয়েছে ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)
বিশ্বখ্যাত বাংলাদেশি স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত শিকাগোর ঐতিহাসিক ও অন্যতম প্রধান পরিচিত স্থাপনা ‘উইলিস টাওয়ার’ (পূর্বনাম সিয়ার্স টাওয়ার)-এর পাশেই সড়কটি অবস্থিত। সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ারের অবস্থান শহরের কেন্দ্রবিন্দুতে হওয়ায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীরা এই সড়কের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্রে তাঁর অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন।
এক ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি জানান, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের এই প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে গত ১৪ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটির সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে নগর কর্তৃপক্ষ এর চূড়ান্ত অনুমোদন দেয়।
মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘শিকাগোর প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের উদ্যোগ ও আবেদন করেছেন—শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই ঐতিহাসিক অর্জনের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালেও শিকাগো শহরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
মার্চ ২৬, ২০২৫
আগস্ট ১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।