এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংক শাখার সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে হামলাকারীরা স্থান ত্যাগ করলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় শুক্রবার রাতেই গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির জানান, সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ১০, ২০২৪
অক্টোবর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজবাড়ী | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।