এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে (ইন্দুরকানি) চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতনের শিকার বৃদ্ধ রুহুল আমিনের (৭৫) পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভুক্তভোগী বৃদ্ধের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে তিনি যেন আত্মনির্ভরশীল হতে পারেন, সেজন্য কোনো ছোট ব্যবসা বা চায়ের দোকান দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ও ভুক্তভোগীর স্ত্রীর উপস্থিতিতে এই অর্থ সহায়তা হস্তান্তর করেন।
এর আগে সম্প্রতি বৃদ্ধ রুহুল আমিনের গলায় শিকল পরিয়ে, তার সঙ্গে সুপারির ছড়ি ও কলার কাঁদি ঝুলিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। হৃদয়বিদারক ও বর্বরোচিত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সর্বত্র তীব্র নিন্দার ঝড় ওঠে।
বিষয়টি নজরে এলে মানবিক সহায়তার উদ্যোগ নেন ৪ নম্বর ইন্দুরকানি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন। তিনি জানান, "গত সোমবার ঘটনাটি জানার পরপরই ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে আমি বৃদ্ধ রুহুল আমিনের বাড়ি যাই। সরেজমিনে তার অসহায়ত্ব ও দুর্দশা দেখে ব্যক্তিগতভাবে সাধ্যমতো সহযোগিতা করি। পরবর্তীতে বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করে সরকারি সহযোগিতার অনুরোধ জানাই। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় তাকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন এবং স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন।"
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বলেন, "জেলা প্রশাসক মহোদয়ের সহানুভূতি ও নির্দেশে ভুক্তভোগী রুহুল আমিনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। এছাড়া তিনি ভবিষ্যতে যাতে স্বাবলম্বী হয়ে বাঁচতে পারেন, সেজন্য চায়ের দোকান বা ছোটখাটো কোনো ব্যবসা করতে চাইলে প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।