ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪৮ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৮ হাজার ৩১৫

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২২ নভেম্বর, ২০২৬ ১০:৪৯ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪৮ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৮ হাজার ৩১৫

ফরিদপুর জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩১৫ জনে। 

রোববার (২২ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ৩৭ জন এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে আসা রোগীর সংখ্যা ১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুটি হাসপাতালে সর্বমোট ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থতার হারও সন্তোষজনক। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৫৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, স্বস্তির বিষয় হলো ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।