এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ লাইন্স, ফরিদপুরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। একই সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৬টায় মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে শহিদ স্মৃতিফলক, গোয়ালচামটে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফরিদপুর স্টেডিয়াম পর্যন্ত স্বাধীনতা র্যালি অনুষ্ঠিত হবে। সকাল ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
সকাল ৯টায় ফরিদপুর স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় কবি জসীম উদ্দীন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হবে।
এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। একই সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অম্বিকা মেমোরিয়াল হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানানো হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।