এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয়েছে।
“দেশের নেতৃত্বে ও জনগণের শক্তিতে আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ দিবস উপলক্ষে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮২ সালের ২৪ মার্চ জার্মান বিজ্ঞানী রবার্ট ক্রস যক্ষ্মার জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেন।
এ আবিষ্কারের ১০০ বছর পূর্তি উপলক্ষে ১৯৮২ সাল থেকে প্রতি বছর ২৪ মার্চ বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে, যাতে যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে যক্ষ্মা এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ ও নির্মূলে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকার দেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
সভায় যক্ষ্মা প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর পূর্বে একটি রেলি শহর প্রদক্ষিণ করে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।