এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিষধর সাপের দংশনে শুভ দাস (১৭) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নাসিরাবাদ ইউনিয়নের আবদুলাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুভ দাস ওই গ্রামের জয়ন্ত দাসের পুত্র এবং সদরপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় শুভ আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে তার অবস্থার অবনতি হলে রাতেই শুভকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
আজ দুপুরে শুভর মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য, সহপাঠী ও প্রতিবেশীদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
স্থানীয়রা জানান, অল্প বয়সে এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। শুভ মেধাবী ও ভদ্র ছেলে ছিল, তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
হলিউড | ২৩ জুন, ২০২৬
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।