এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।
মণ্ডপগুলো ঘুরে দেখার সময় তিনি আয়োজকদের সঙ্গে কথা বলে পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
এ সময় অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, “দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক মিলনমেলা। ধর্ম যার যার, উৎসব সবার। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। আমি প্রত্যাশা করি, আলফাডাঙ্গার প্রতিটি পূজামণ্ডপে উৎসবের আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার মধ্য দিয়েই এই শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে।”
জনসেবার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। মানুষের পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের ওপর ভর করেই আলফাডাঙ্গা একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জনপদে পরিণত হবে।” ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা কমিটির নেতৃবৃন্দ তাঁর এই উদ্যোগ ও উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতির আলফাডাঙ্গা গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী।
ফেব্রু ২৭, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।