এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই সম্প্রীতির বার্তা নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া আব্বাস। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি উৎসবের সার্বিক প্রস্তুতি ও পরিবেশের খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, “বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এটাই আমাদের মূল চেতনা। এ দেশে প্রতিটি ধর্মের মানুষ সম্পূর্ণ স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার পালন করবেন, এটাই আমাদের কাম্য। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। সেই দায়বদ্ধতা ও আন্তরিকতা থেকেই ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী পূজামণ্ডপগুলোতে সহযোগিতা করেছি। সমাজের শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
মণ্ডপ পরিদর্শনকালে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংশ্লিষ্ট পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।