এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ আজিজুল মোল্যাকে (৬২) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রাজু মুন্সী (৩৫)। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
রাজু মুন্সী সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সীর ছেলে এবং উক্ত হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। সোমবার (২৫ মে) দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারের বিষয়টি তারা জেনেছেন। তিনি বলেন, “অফিস খোলার পর থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে এবং বিষয়টি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়কে (ডিডি) চিঠির মাধ্যমে জানানো হবে। বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করা হবে।”
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ১৩ মে সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় লিচু পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আজিজুল মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই মো. ফজলুল হক মোল্যা বাদী হয়ে ১৫ মে সালথা থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ওই দিনই ৩ নম্বর আসামি রিপন মোল্যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাজু মুন্সীসহ এ পর্যন্ত মামলায় মোট দুজনকে গ্রেপ্তার করা হলো।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “লিচু পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আজিজুল রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়। নিহতের পরিবারের দায়ের করা মামলায় এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
আগস্ট ২১, ২০২৫
ফেব্রু ৬, ২০২৪
অক্টোবর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।