এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় তারা ফরিদপুরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা, ধর্মীয় আচার-অনুষ্ঠানে সহযোগিতা এবং তাদের কল্যাণ নিশ্চিতকরণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। তিনি জেলায় বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সভাপতি পার্থ প্রতিম বিশ্বাস অমিত, নির্বাহী সভাপতি ঋত্বিক কুণ্ডু, সাধারণ সম্পাদক অয়ন সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার পরশ, সাংগঠনিক সম্পাদক শুভ দাস। এছাড়াও মহানগর শাখার সভাপতি উদয় সরকার, সাধারণ সম্পাদক শৌভিক সাহা, নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সিনিয়র সহ-সভাপতি কিশোর দাস, সাংগঠনিক সম্পাদক অর্পণ দত্ত, দপ্তর সম্পাদক অর্ক শীল, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপ্নীল সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৌরভ মালো এবং সদস্য অর্ণব দত্ত ও বিবেক মালোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।