এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে এই সহায়তা কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
বুধবার (২০ মে) সকালে গৈলা মডেল ইউনিয়নে চাল বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বর্ণিক।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও লিখন বর্ণিক বলেন, "সরকারের পক্ষ থেকে ঈদুল আযহার আনন্দ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। কোনো পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে চাল বিতরণের নির্দেশনা দিয়েছি।"
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন খান মনু, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, বদিউজ্জামান সরল মোল্লা, হেমায়েত হোসেন তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও সংশ্লিষ্ট পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভিজিএফ’র এই চাল পেয়ে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আগে স্বস্তি ফিরে এসেছে। উপকারভোগীরাও এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
নভেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।