এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক। তিনি তার বক্তব্যে বলেন, "গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দিতে অনন্য ভূমিকা পালন করছে। এই সেবাকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুসংকর মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিমুল ইসলাম শামীম, সাংবাদিক এইচ এম মাসুম ও আকাশ মাহমুদ, উপজেলা সমন্বয়কারী সুচিত্রা বাড়ৈ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিট, ব্র্যাক কর্মকর্তা সেলস ফাতিমা বেগম এবং আশা এনজিওর ম্যানেজার মনির হোসেন।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা এবং ছোটখাটো সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।
অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আগস্ট ২৫, ২০২৬
জুলাই ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।