এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে এক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
কর্মশালায় বক্তারা বলেন, সঠিক পদ্ধতি অনুসরণ না করার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া নষ্ট হয়ে যায়। সরকার চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করলেও সচেতনতার অভাবে অনেকেই তা যথাযথভাবে ব্যবহার করেন না। এর ফলে চামড়ার গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাজারমূল্য হ্রাস পায়। তাই জাতীয় সম্পদ রক্ষায় চামড়া সংরক্ষণে সরকারি নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই।
দিনব্যাপী এই প্রশিক্ষণে চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম, লবণের সঠিক অনুপাত ও ব্যবহারবিধি, সংরক্ষণের সময়কাল এবং পরিবহন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের সরকারি লবণ ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন, পল্লী সঞ্চয়ী ব্যাংক ম্যানেজার মোঃ জমির উদ্দিন এবং থানচি সদর জামে মসজিদের খতিব মোঃ আনিসুল্লাহ মোবারক।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার ৪টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানু ২০, ২০২৫
ফেব্রু ১, ২০২৫
এপ্রিল ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২০ আগস্ট, ২০২৬
শিক্ষা | ২০ আগস্ট, ২০২৬
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।