জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১:২৫ পিএম
শেয়ার করুন:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

আমন্ত্রণপত্রে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। সংবাদটি যথাযথ গুরুত্বের সাথে প্রচারের লক্ষ্যে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিবেদক (রিপোর্টার) ও আলোকচিত্রী (ফটোগ্রাফার/ক্যামেরাপারসন) পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।