চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১:০৯ পিএম
শেয়ার করুন:
চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় উড়ালসড়কের (ফ্লাইওভার) নিচে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মুরাদপুর উড়ালসড়কের নিচে অবস্থিত পুলিশ বক্সটির সামনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুলিশ বক্সটি ক্ষতিগ্রস্ত হয়। তবে গভীর রাত হওয়ায় এবং তাৎক্ষণিকভাবে বক্সের ভেতরে কেউ না থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, “পুলিশ বক্সের সামনে কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে প্রথমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই আগুন ছড়িয়ে গিয়ে পুলিশ বক্সে লাগে।”

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।