এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রোন এবং বডি-ওর্ন (শরীরে পরিহিত) ক্যামেরার মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করতে বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল সক্রিয় রয়েছে। সেখান থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেপ্টেম্বর ৭, ২০২৬
নভেম্বর ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।