এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানার ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
থানায় হামলা ও ভাইরাল ভিডিও
থানায় অগ্নিসংযোগের ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায় এবং এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
এর আগে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে কয়েক দফা মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
বিএনপি ও পুলিশের ওপর হামলার অভিযোগ
টুঙ্গিপাড়া উপজেলার অন্তত আটজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বাড়িঘর, দোকানপাট এবং দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। বিএনপির নেতা-কর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এসব হামলা চালিয়েছেন। এ ছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন গণমাধ্যমকে জানান, বিকেল থেকেই নিলফা বাজার এলাকায় আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হয়ে মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করেন। সন্ধ্যার পর ওই ব্যক্তিরা মিছিল নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে মালামাল লুটপাট করেন এবং বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে তিনি অভিযোগ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা
এদিকে গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) রাখা হয়েছে। এর আগে গত রোববারও টুঙ্গিপাড়ার একাধিক স্থানে অগ্নিসংযোগের তথ্য পেয়েছিল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক বডি ওর্ন ক্যামেরা, ড্রোন এবং ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আগস্ট ১৭, ২০২৬
অক্টোবর ১১, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।