এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চুয়াডাঙ্গার দর্শনায় ফসলি জমির ক্ষতিকারক পোকা দমনে জমিতে ছিটিয়ে রাখা বিষমিশ্রিত ধান খেয়ে দেশীয় প্রজাতির শতাধিক পাখির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধনের দায়ে সংশ্লিষ্ট জমির মালিককে নগদ ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে দর্শনা থানার মদনা গ্রামের একটি ফসলি মাঠে এ পরিবেশ বিপর্যয় ও পাখির গণমৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, মদনা মাঠের একটি চাষযোগ্য জমিতে ক্ষতিকারক পোকা দমনের উদ্দেশ্যে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রেখেছিলেন স্থানীয় কৃষক আতিয়ার রহমান ও তার ছেলে রাজন। বিকেলে দেশীয় নানা প্রজাতির পাখি সেই ধান খাওয়ার পরপরই মাঠেই লুটিয়ে পড়তে থাকে এবং অসুস্থ হয়ে মারা যায়। মারা যাওয়া পাখির মধ্যে ঘুঘু ও শালিকের সংখ্যাই বেশি ছিল। মাঠজুড়ে বিপুলসংখ্যক মৃত পাখি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
সংবাদ পেয়ে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। পরে জমির মালিক রাজন ও তার বাবা আতিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জমিতে বিষমিশ্রিত ধান ছিটানোর বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে জমির মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ছড়িয়ে থাকা মৃত পাখিগুলোকে উদ্ধার করে মাটির নিচে পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম বলেন, "ফসল সুরক্ষায় কীটনাশক ব্যবহারের নির্দিষ্ট নিয়ম ও মাত্রা রয়েছে। খোলা মাঠে এভাবে বিষমিশ্রিত খাবার ছিটিয়ে রাখা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। এতে বন্য পাখির পাশাপাশি গৃহপালিত পশুপাখি এবং মানবস্বাস্থ্যও মারাত্মক ঝুঁকিতে পড়ে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কৃষকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।"
উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বন্যপাখি নিধন দণ্ডনীয় অপরাধ। দর্শনার এই ঘটনাটি কৃষিজমিতে পরিবেশবান্ধব ও নিরাপদ বালাই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ন্ত্রিত বিষপ্রয়োগ থেকে বিরত থাকতে স্থানীয় কৃষকদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
সেপ্টেম্বর ১২, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।