এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড ‘এয়ারটেল’ দীর্ঘ ১৬ বছর পর নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। ব্র্যান্ডটির নতুন নাম রাখা হয়েছে ‘সার্কেল’।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন এই ব্র্যান্ডটির উন্মোচন করে মূল প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি। নতুন ব্র্যান্ডটির স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল।’
গ্রাহকদের জন্য যা জানা জরুরি:
নাম ও ব্র্যান্ডিংয়ে পরিবর্তন এলেও গ্রাহকদের বিদ্যমান সেবায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্বয়ংক্রিয় স্থানান্তর: এয়ারটেলের বর্তমান সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে যুক্ত হয়ে যাবেন। এর জন্য আলাদা কোনো প্রক্রিয়া বা পুনরায় নিবন্ধনের প্রয়োজন নেই।
নম্বর ও সিম: গ্রাহকদের বর্তমান ‘০১৬’ সিরিজের নম্বর, সিম কার্ড, ব্যালান্স ও চালু থাকা প্যাকেজ আগের মতোই অপরিবর্তিত থাকবে।
আর্থিক সেবা: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ব্যবস্থা এবং ব্যক্তিগত তথ্যে কোনো প্রভাব পড়বে না; সবকিছু আগের মতোই সচল থাকবে।
তারুণ্য ও প্রযুক্তিনির্ভর সেবা
এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক পরিচয়কে ধরে রেখেই সাজানো হয়েছে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’। পরিবর্তিত ডিজিটাল জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের দৈনন্দিন বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি ও আধুনিক ডিজিটাল কর্মকাণ্ডে আরও সাশ্রয়ী সেবা নিশ্চিত করাই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, “১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই দীর্ঘ যাত্রারই একটি পরবর্তী আধুনিক ধাপ। নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এখন শুধু মানুষকে নেটওয়ার্কে যুক্ত করাই নয়, তাদের প্রতিটি সংযোগকে আরও বেশি অর্থবহ ও গতিশীল করে তোলাই আমাদের লক্ষ্য।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।