এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। ব্যাংকে পৌঁছালে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
দেশের আর্থিক খাতে মোহাম্মদ মোস্তাকুর রহমান একজন সুপরিচিত ও বিশেষজ্ঞ ব্যক্তিত্ব। তিনি করপোরেট ফাইন্যান্স, রপ্তানি বাণিজ্য, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং (হিসাববিজ্ঞান) বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইসিএমএবি’র (ICMAB) এই ফেলো সদস্য এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নতুন গভর্নরের যোগদানের পরপরই কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে রদবদল করা হয়েছে। এছাড়া গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
নতুন গভর্নরের নেতৃত্বে দেশের ব্যাংক খাত ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।
আগস্ট ২০, ২০২৬
এপ্রিল ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।