এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। তবে ঈদের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও (শুক্রবার) ঢাকা ছাড়তে দেখা গেছে ঘরমুখো মানুষের স্রোত। যারা নানা সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখন তারা বাড়ির পথ ধরছেন।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক যাত্রী জানান, ঈদের আগে অতিরিক্ত ভিড় এড়াতে তারা এই সময়টিকে বেছে নিয়েছেন। রাস্তাঘাট ফাঁকা থাকায় বেশ আরামদায়কভাবেই বাড়ি ফিরতে পারছেন বলে তারা জানান।
আবার অনেকের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। যারা পরিবারের সঙ্গে ঈদের প্রথম দিনটি ঢাকায় কাটিয়েছেন, তারাও আজ দ্বিতীয় দিনে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, টার্মিনালের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে সড়কের বিভিন্ন মোড় থেকেও বাসগুলোতে যাত্রী তোলা হচ্ছে। সব মিলিয়ে ঘরমুখো মানুষের পদচারণায় বিভিন্ন পয়েন্টে কিছুটা ভিড় থাকলেও সামগ্রিক যাত্রাপথ এবার বেশ স্বস্তিদায়ক বলে মনে করছেন যাত্রীরা।
ডিসেম্বর ২, ২০২৫
জুলাই ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।