এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন (অবৈধ অনুপ্রবেশ) করানোর একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।
আজ শনিবার (২০ জুন) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা বিজিবি ও সীমান্তবাসীর তীব্র বাধার মুখে ভেস্তে যায়। অনুপ্রবেশের চেষ্টাকারী দলটিতে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে চৌকা সীমান্ত এলাকা দিয়ে একদল মানুষকে জোর করে বাংলাদেশের সীমানায় পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত সেখানে গিয়ে বাধা দেয়। এ সময় স্থানীয় সীমান্তবাসীও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধে শামিল হন। সবার শক্ত অবস্থানের মুখে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেনি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পুশইনে ব্যর্থ হওয়া ওই ২০ জন ব্যক্তি বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৬০ গজ ভারতের ভেতরে শুকদেবপুর এলাকায় অবস্থান করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নতুন কোনো অনুপ্রবেশের চেষ্টা রুখতে ওই সীমান্ত এলাকায় ৫৯ বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, "চৌকা বিওপির (সীমান্ত ফাঁড়ি) পাশে একটি পুশইন চেষ্টার ঘটনা ঘটেছে। বিজিবি ও স্থানীয় জনগণের তৎপরতায় তাদেরকে জিরো লাইনে ভারতের অভ্যন্তরেই প্রতিহত করা সম্ভব হয়েছে।"
জুন ১৮, ২০২৬
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।