এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ‘নতুন কুঁড়ি ২০২৬-২৭ স্পোর্টস’-এর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল দুটি জাতীয় কর্মসূচির সুষ্ঠু ও সফল বাস্তবায়ন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত খান মনু, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেল, শিক্ষক জহিরুল হক, সুপার রফিকুল ইসলাম এবং ইমাম মাওলানা ফজলুল হক প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর অনলাইন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বড় পর্দায় (প্রজেক্টর) উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, এ ক্রীড়া আসরের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়া, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং তাদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করে ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও দপ্তরগুলোর মধ্যকার সমন্বয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
অন্যদিকে, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবসটি ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন সভাপতি।
পরিশেষে, উভয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে উপজেলার সর্বস্তরের দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৪ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।