রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

অনলাইন ডেস্কঃ
৪ নভেম্বর, ২০২৬ ১২:০১ পিএম
শেয়ার করুন:
রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। 

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরের শাহ আলী থানাধীন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সেখানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি ‘এশিয়ান ইউনিভার্সিটি’র নিজস্ব পরিবহন ছিল।

উদ্ধারকাজ শেষে নিহতদের মরদেহ শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।