এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপটি থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন (৭০ লাখ) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের ‘সুন্দলপুর সাউথ-১’ অনুসন্ধান কূপে সফল ড্রিলিং (খনন) শেষে পরীক্ষামূলকভাবে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।
খননকাজে নিয়োজিত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ মো. রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে পরিকল্পিতভাবে খননকাজ চালানো হচ্ছিল। খনন শেষে সোমবার দুপুরে পরীক্ষামূলকভাবে প্রজ্জ্বলনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি শতভাগ নিশ্চিত হওয়া যায়। তবে প্রজ্জ্বলনের সময় আগুনের তীব্র তাপ ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে শিখাটি নিভিয়ে দেওয়া হয়। সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে ও প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ প্রস্তুতি নিয়ে পুনরায় শিখা প্রজ্জ্বলন পরীক্ষা সম্পন্ন করা হবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, কূপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ও চূড়ান্ত প্রবাহের হার নির্ধারণের জন্য ‘ডিএসটি’ (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চালানো হবে। এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেই কূপটিতে মজুতের সঠিক পরিমাণ এবং দৈনিক উত্তোলনের প্রকৃত মাত্রা আনুষ্ঠানিকভাবে জানা যাবে।
সংশ্লিষ্টদের আশা, যাবতীয় আনুষ্ঠানিকতা ও সংযোগ প্রক্রিয়া শেষ হলে এ কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
ফেব্রু ২৮, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।