এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অভিযোগে গাজীপুরে তিনটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামাসহ প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ও সরকারি কাজে বাধার অভিযোগে সোমবার গাজীপুরের কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় এসব মামলা দায়ের করা হয়।
শিল্পাঞ্চল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী ও সালনা এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করেন এবং যানবাহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।
খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে বিশৃঙ্খলা ও নাশকতার দায়ে এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম জানান, তাদের এলাকায় হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় মোট ৩২ জনকে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বাংলাদেশ | ৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৩ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।