নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জননী পরিবহন, আহত অন্তত ২০

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২ নভেম্বর, ২০২৬ ৬:০৩ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জননী পরিবহন, আহত অন্তত ২০

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘জননী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় ভাঙ্গা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে যাত্রী নিয়ে ‘জননী পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৩-২০৮৮)-এর একটি বাস ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শ্রীরামদিয়া এলাকায় নির্মাণাধীন ভবুকদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে চালক হঠাৎ বাসের নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি দ্রুতগতির কারণে সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের তৎপরতা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।