এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তানহা নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৪ জুন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
মারা যাওয়া শিশু তানহা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসমদিয়া এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের সন্তান।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলাজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত নতুন করে শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলাজুড়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। একই সাথে, কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
অক্টোবর ১৭, ২০২৫
অক্টোবর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।